দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একাধিক নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে। দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
![]() |
| দৈনিক সময়ের কন্ঠ |
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন—
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ মুসফিকুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান খায়রুল ও মোঃ জালাল উদ্দীন।
এছাড়া নড়াইল জেলার অন্তর্গত সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম পলাশ, সদর পৌর বিএনপির সভাপতি মোঃ তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু এবং লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু একই সিদ্ধান্তের আওতায় পড়েছেন।
দলীয় সূত্র জানায়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নেতাকর্মীদের দলীয় নীতিমালা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।
এ বিষয়ে বহিষ্কৃত নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু

0 Comments