চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ৩ টায় এ জনসভা অনুষ্ঠিত হয়।
![]() |
| দৈনিক সময়ের কন্ঠ |
ডা. শফিকুর রহমান আরো বলেন, শহীদ ওসমান হাদী জুলাই আন্দোলনের আরেক নায়ক। আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্রকন্ঠ। কখনো আপোষ করে কথা বলে নাই, তাকে সহ্য করতে না পেরে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দেওয়া হয়েছে। যারা জনগণের সম্পদ চুরি করেছে, লুটপাট করেছে, বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, নিজেদের জন্য সিঙ্গাপুর এবং কানাডা বানিয়েছে আর বাংলাদেশকে সমুদ্রের তলে ডুবিয়ে দিয়েছে। আমরা ওই সমুদ্রের তলদেশ থেকে বাংলাদেশকে উপরে উঠাতে চাই। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কোন নেতাকর্মীর সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না। এ জনপ্রতিনিধিরা প্রতিবছর জনগণের সামনে তাদের ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে বাধ্য থাকিবে।
জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী রুহুল আমিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য যশোর -কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।
জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী সিবগাতুল্লাহ সিবগা, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডঃ মাসুদ পারভেজ রাসেল, এ.বি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, এন,সি,পির যুগ্ম সদস্য সচীব
মোল্লা মোহাম্মদ ফারুক এহসান প্রমুখ।
এর আগে বেলা ২ টার দিকে জামায়াতের আমীর হেলিকপ্টার যোগে চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠে এসে পৌছান। সেখানে স্থানীয় নেতা কর্মিরা তাকে স্বাগত জানান। এদিকে জামায়াতের আমীরের আগমন উপলক্ষে বেলা ৩ টা থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে চুয়াডাঙ্গার ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে জড়ো হতে থাকেন। ডা. শফিকুর রহমান টাউন মাঠে পৌছানোর পূর্বেই মাঠ মানুষের পদভারে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
নির্বাচনী সভা শেষে জনসভায় আগত নেতা কর্মিদের উপস্থিততে চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী রুহুল আমিনের দাঁড়িপাল্লা প্রর্তীক তুলে দেন জামায়াতের আমীর। এ সময় তিনি আগামী ১২ফ্রেব্রুয়ারী সংসদ নির্বাচনে ইনসাফের প্রর্তীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।

0 Comments