লালমনিরহাটে ১৫ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি বিকালে হাতীবান্ধা উপজেলার খামারভাতী গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে গরুর ঘরে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ভারতীয় ইস্কাপ সিরাপ ৯৬৪ বোতল, ফেন্সিডিল ৭২ বোতল, ফেয়ারডিল সিরাপ ৪১ বোতল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
![]() |
| দৈনিক সময়ের কন্ঠ |
এছাড়া একই দিন রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভেন্নিরতল এলাকায় টহল চলাকালে চোরাকারবারীদের ফেলে যাওয়া ভারতীয় কিংফিশার মদ ৪৭ বোতল ও টুবর্গ বিয়ার ৬ বোতল জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৫ লাখ ২৭ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক। মাদক পাচার রোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।”


0 Comments