Ticker

6/recent/ticker-posts

সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদক ও মোটরসাইকেল জব্দ, আটক ১

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।

দৈনিক সময়ের কন্ঠ

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ ভোরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় বিওপির আওতাধীন তেলিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


এ সময় সন্দেহজনক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। পরে মোঃ শরিফুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে ২০৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপসহ আটক করা হয়।

এছাড়া ২৮ জানুয়ারি রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ী এবং লালমনিরহাটের আদিতমারী উপজেলার মাছানকুরা এলাকায় পৃথক অভিযানে চোরাকারবারীরা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ১৮ দশমিক ৩ কেজি ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

দৈনিক সময়ের কন্ঠ

বিজিবি জানায়, জব্দকৃত ফেয়ারডিল সিরাপ, গাঁজা ও মোটরসাইকেলের মোট সিজার মূল্য প্রায় ২ লাখ ৯৬ হাজার ৪৫০ টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এ বিষয়ে ১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

Post a Comment

0 Comments