ঝিনাইদহে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ১০ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ঝিনাইদহ শহরের উজির আলী হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।
দৈনিক সময়ের কন্ঠ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর।
জনসভায় আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিউর রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিব এবং ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ এস এম মতিউর রহমান।
এছাড়াও ১০ দলীয় জোটভুক্ত বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য প্রদান করেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার দাবি জানান। তারা ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজব্যবস্থা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উজির আলী হাই স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
0 Comments