Ticker

6/recent/ticker-posts

‎নবীগঞ্জে সরকারি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি মালিকানাধীন উর্বর কৃষিজমি থেকে অনুমতি ছাড়াই এক্সেভেটর (ভেকু) মেশিনের মাধ্যমে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

দৈনিক সময়ের কন্ঠ
শনিবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার গালিমপুর মৌজার গালিমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম।

‎অভিযানের সময় দেখা যায়, সরকারি মালিকানাধীন উর্বর ধানী কৃষিজমিতে অনুমতি ছাড়া এক্সেভেটর দিয়ে মাটি কেটে পুকুর তৈরির কাজ চলছে। এতে জমির শ্রেণি পরিবর্তনসহ কৃষি উৎপাদনের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দেয়।পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৭(ক) ধারায় অভিযুক্ত ফারুক মিয়া (পিতা–আব্দুল গফুর) দোষ স্বীকার করলে আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দৈনিক সময়ের কন্ঠ

সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম বলেন, “কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা বা জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
‎স্থানীয়রা জানান, প্রশাসনের এ অভিযান এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এতে কৃষিজমি রক্ষায় সচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

Post a Comment

0 Comments