বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন-এর সঙ্গে আজ সকালে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
![]() |
| দৈনিক সময়ের কন্ঠ |
বৈঠকে প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—
দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন,
বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি,
রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া,
শিল্প ও বাণিজ্য খাতের উন্নয়ন,
এবং আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে থাকা রোহিঙ্গা সংকট।
ডা. শফিকুর রহমান এ সময় যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে তার দায়িত্বকাল সফল ও ফলপ্রসূ হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন,
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় দুই দেশ একসঙ্গে কাজ করবে—এই বিষয়ে তারা গভীরভাবে আশাবাদী।
বৈঠক শেষে ডা. শফিকুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন,
আগামী দিনে ঘনিষ্ঠ সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদার হবে এবং দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
উল্লেখ্য, এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের বিষয়টি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। দৈনিক গণকণ্ঠ পাঠকদের জন্য তা মূল বক্তব্যের ভাব অক্ষুণ্ন রেখে সংবাদরূপে উপস্থাপন করা হলো।

0 Comments