Ticker

6/recent/ticker-posts

ক্ষমতার রাজনীতি নয়, জনগণের অধিকারই আমার লক্ষ্য: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া–২  আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরাইল-আশুগঞ্জের মানুষের অভিভাবক কাউকে ‘আব্বা’ ডাকার প্রয়োজন হবে না। এই এলাকার মানুষের অভিভাবক হবে সৎ, সাহসী ও সত্যবাদী মানুষ। যিনি অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করতে পারেন।

দৈনিক সময়ের কন্ঠ

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রুমিন ফারহানা বলেন, সরাইল-আশুগঞ্জের মানুষ আর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি চায় না। তারা এমন নেতৃত্ব প্রত্যাশা করে, যে নেতৃত্ব জনগণের কথা শুনবে, জনগণের পাশে থাকবে এবং অন্যায়ের সঙ্গে কোনো আপস করবে না।

দৈনিক সময়ের কন্ঠ 

তিনি আরও বলেন, এই এলাকার মানুষের অধিকার রক্ষা ও ন্যায্যতার ভিত্তিতে রাজনীতি করাই তার লক্ষ্য। ক্ষমতার জন্য নয়, বরং মানুষের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানান তিনি।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments