Ticker

6/recent/ticker-posts

স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু: ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রী সুমাইয়ার প্রাণহানি

অনার্স পরীক্ষা শেষ করে ঘুরতে বেরিয়েছিলেন সুমাইয়া। বাড়ি থেকে বেরিয়ে চুয়াডাঙ্গা যাওয়ার পথে ইজিবাইকের মোটরে গলার ওড়না পেঁচিয়ে প্রাণ গেল সুমাইয়া খাতুন (২৩) নামে এক কলেজছাত্রীর।

দৈনিক সময়ের কন্ঠ 

রবিবার বেলা ১টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটী ইউনিয়ন পরিষদের পাশে বোড়াই গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।


সুমাইয়া হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং একই উপজেলার জুড়াপুকুরিয়া গ্রামের সেলিম রেজার স্ত্রী। তিনি এ বছর সরকারি কেসি কলেজ থেকে অনার্স পরীক্ষা শেষ করেছেন।


স্বজনরা জানান, রবিবার দুপুরে সুমাইয়া স্বামীর সঙ্গে চুয়াডাঙ্গার আক্কাস লেকভিউ পার্কে বেড়াতে যাচ্ছিলেন। তারা সাধুহাটী মোড় পার করে চুয়াডাঙ্গার অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বোড়াই বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালে তার গলার ওড়না ইজিবাইকের মোটরে পেঁচিয়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঘটনাস্থল পরিদর্শনের পর ঝিনাইদহ সদর হাইওয়ে থানার পুলিশ বিকাল ৪টার দিকে পরিবারের কাছে সুমাইয়ার লাশ হস্তান্তর করে। তার মৃত্যু সংবাদে পরিবারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments