Ticker

6/recent/ticker-posts

ভোটের আগে পাহাড়ে নীরব সতর্কতা-সীমান্ত থেকে ভোটকেন্দ্র পর্যন্ত চোখ রাখছে আলীকদম ব্যাটালিয়ন(৫৭ বিজিবি)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে বান্দরবান ৩০০ সংসদীয় আসনে পাহাড়ি উপজেলা লামা- আলীকদমে যখন ভোটের প্রস্তুতি, ঠিক তখনই শান্তি ও নিরাপত্তার বার্তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থানের কথা তুলে ধরা হয় এ প্রেস ব্রিফিংয়ে।

দৈনিক সময়ের কন্ঠ

আজ ০২/০২/২৬ইং (সোমবার) সকাল ০.১১ ঘটিকায়  আলীকদম ব্যাটালিয়ন(৫৭বিজিবি) দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।

এসময় ব্রিফিং এ আলীকদম ব্যাটালিয়ন(৫৭বিজিবির) অধিনায়ক   লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী সাংবাদিকদের জানান,

কক্সবাজার রিজিয়নের অধীন বান্দরবান সেক্টরের আওতাভুক্ত আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও লামা উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করছে। সংসদীয় আসন ৩০০ (বান্দরবান পার্বত্য জেলা) এলাকায় মোট ৬২টি ভোটকেন্দ্রে এবং ৫টি বেইজ ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে লামা ও আলীকদম উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা, সীমান্তবর্তী অঞ্চল এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অস্ত্র, চোরাচালান ও যে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়,সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে একটি শান্তিপূর্ণ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত  করতে  প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে বিজিবি। কোনো ধরনের গুজব, বিশৃঙ্খলা কিংবা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা বরদাস্ত করা হবে না বলেও কঠোর বার্তা দেওয়া হয়। 

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আলীকদম ব্যাটালিয়ন (৫৭বিজিবি) অধিনায়ক  বলেন, “নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে বিজিবি সর্বদা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে।” এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তাও নিশ্চিত করা হবে।

প্রেস ব্রিফিংয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments