Ticker

6/recent/ticker-posts

আজ কক্সবাজারে আসছেন আমিরে জামায়াত, জনসমুদ্রে পরিণত হতে পারে কক্সবাজার

দৈনিক সময়ের কন্ঠ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা ভিত্তিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার কক্সবাজার সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আমীরে জামায়াতের জনসভার জন্যে কক্সবাজারের সর্ববৃহৎ ভেন্যুটি বেছে নেয়া হয়েছে, যেখানে লাখো মানুষ উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন জানাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শাহজাহান।

রোববার সকালে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমানের আগমনে অনুষ্ঠেয় নির্বাচনী জনসভার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান,এটি কোনো জনসভা নয় লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নেবে।

এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার কক্সবাজার সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরের শুরুতে তিনি মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এরপর কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন। তার সফর ঘিরে দলটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

শাহজাহান জানান, ১১ দলীয় জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতারা নির্বাচনী ব্যস্ততার কারণে জনসভায় উপস্থিত থাকতে না পারলেও আঞ্চলিক ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেবেন।

তিনি আরও জানান, মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষে ডা. শফিকুর রহমান চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আরেকটি জনসভায় যোগ দেবেন।

Post a Comment

0 Comments