Ticker

6/recent/ticker-posts

বুড়িচংয়ের পূর্ণমতি ৪নং ওয়ার্ডে বিএনপি'র উঠান বৈঠকে নারী ভোটারদের ব্যাপক সাড়া!

দৈনিক সময়ের কন্ঠ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৫(বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিমের নির্বাচনী প্রচারণার উঠান বৈঠকে নারী ভোটারদের ব্যাপক সাড়া পড়েছে। প্রতিটি পাড়া মহল্লার ওঠান বৈঠকে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।কুমিল্লার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি উওর পূর্ব পাড়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে

৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী আজম মাস্টারের সঞ্চালনায় মো জজু মিয়া সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক, সাবেক চেয়ারম্যান জননেতা জাবেদ কাউছার সবুজ। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা,যুব সমাজের আইকন,ক্রীড়া সংগঠক,বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো এনামুল হক, নির্বাহী সদস্য নুরুল আমিন, বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্তাজ উদ্দিন মেম্বার,  ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, বাচ্চু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাগর, বিএনপি নেতা মো মুসা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিক মিয়া, বিএনপি নেতা মফিজ মিয়া, সাবেক মেম্বার আব্দুল সাত্তার, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম,সহ সভাপতি  জাহাঙ্গীর হোসেন, সহ  বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী এবং স্থানীয় নারীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

Post a Comment

0 Comments